তিন দফা পেছানোর পর অবশেষে ২৭ অক্টোবর শুরু হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবষের্র স্নাতক (সম্মান) প্রথম বষের্র ভর্তি পরীক্ষা। ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির ১৯ ও ২০তম জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বুধবার বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া জানান, করোনা সংক্রমণের কারণে তিন দফা পেছানোর পর নতুন সময়সূচি ও প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা আমরা প্রকাশ করেছি। আশা করছি করোনার প্রকোপ না থাকলে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।