রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে জার্মানিতে ব্রিটিশ দূতাবাসের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। জার্মান ফেডারেল প্রসিকিউটরস তার নাম ডেভিড এস বলে জানিয়েছে। তিনি বার্লিনে ব্রিটিশ দূতাবাসে কাজ করেন। অর্থের বিনিময়ে তিনি অন্তত একবার হলেও রাশিয়ার কাছে তথ্য পাচার করেছেন। মঙ্গলবার তাকে বার্লিনের বাইরে পোটসড্যাম থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার বাসা ও কর্মক্ষেত্রে তল্লাশি চালানো হয়। জার্মান পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছে, জার্মানি বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে। মিত্র দেশের কারো দ্বারা এমন গুপ্তচরবৃত্তি গ্রহণযোগ্য নয়। -বিবিসি