লর্ডসে এবার চোট নিয়ে চিন্তা

আজ লর্ডসে শুরু হচ্ছে, ভারত-ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্ট শেষদিন বৃষ্টিতে ভেস্তে যাওয়ায়, হাতে ৯ উইকেট নিয়েও ১৫৭ রান তুলে ম্যাচ জিততে পারেনি ভারত। ব্যাটিং নিয়ে চিন্তার মধ্যেই এবার বোলিং আক্রমণ নতুন করে সাজাতে হচ্ছে ইংল্যান্ডকে। চোটের জন্য দুই দলই চিন্তিত।

ইংল্যান্ডের ব্যাটিং নিয়ে চিন্তার মধ্যেই এবার বোলিং আক্রমণ নতুন করে সাজাতে হচ্ছে জো রুটকে। চোটের কারণে টেস্ট সিরিজ থেকে গেলেন স্টুয়ার্ট ব্রড। লর্ডস টেস্টে অনিশ্চিত জেমস অ্যান্ডারসনও। দলে ডেকে নেওয়া হয়েছে পাক বংশোদ্ভূত ল্যাঙ্কাশায়ারের পেসার সাকিব মাহমুদকে, তাঁর টেস্ট অভিষেক হতে চলেছে লর্ডসে।

ইংল্যান্ড অধিনায়ক জো রুট সেঞ্চুরি করে যদিও ভারতের জয়ের পথে কাঁটা হয়েছেন। অ্যান্ডারসন আর রবিনসন মিলে ভারতের ব্যাটসম্যানদের শক্ত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন। আর বুমরাহ-সামি-শার্দুল-সিরাজরা পাল্টা ধাক্কা দিয়েছিল বিপক্ষ শিবিরে।

ভারতীয় শিবির থেকে জানিয়ে দেওয়া হয়েছে, শার্দুলের চোট। তিনি দলে নেই।ইশান্ত আবার লর্ডসে সফল হয়েছেন এর আগে। তিনি খেলছেন। কারণ তিনি সুস্থ। কোহলি বলে দিয়েছেন, দল চার পেসার নিয়েই নাকি নামবে। জাদেজা প্রথম টেস্টে চোস্ত ব্যাট করেছেন। স্পিনার হয়ে তাঁর করার কিছুই ছিল না। ভারত পাঁচ বোলার নিয়ে নামবে। 

২০১৬ সালের পর, এই প্রথমবার অ্যান্ডারসন- ব্রড জুটিতে ভাঙন! এই ঐতিহাসিক মাঠে ভারতীয় দলের মাত্র দুটি টেস্ট জয়ের নজির আছে। লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে ভারতের স্মৃতি মোটেও সুখের নয়। ২০১৮-র ইংল্যান্ড সফরে লর্ডস টেস্টে এক ইনিংস ও ১৫৯ রানে হারতে হয়েছিল ভারতকে। ইংল্যান্ডের পেসারদের সামনে কার্যত অসহায় আত্মসমর্পণ করেছিলেন ভারতীয় ব্যাটসম্যানরা। ইশান্ত শর্মা সেই ম্যাচে মাঠে নেমে ১টি মাত্র উইকেট নিয়েছিলেন।

সাংবাদিক সম্মলনে কোহলি চার পেসারের ইঙ্গিত দেওয়ার পরেই ইশান্তের দলে ঢোকার সম্ভাবনা প্রবল হয়ে ওঠে। সেক্ষেত্রে ব্যাটের হাত ভালো হওয়া সত্ত্বেও অশ্বিনকে সম্ভবত রিজার্ভ বেঞ্চেই কাটাতে হতে পারে লর্ডসে।


ইত্তেফাক/এফএস