মমেকে করোনা ইউনিটে ৭ মাসের শিশুসহ ঝরলো ১৬ প্রাণ

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় সাত মাসের শিশুসহ আরও ১৬ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মো. মহিউদ্দিন খান মুন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। মৃতদের মধ্যে সাত জন করোনায় আক্রান্ত ছিলেন। বাকিদের করোনার উপসর্গ দেখা দিয়েছিল।

ডা. মহিউদ্দিন খান আরও বলেন, আইসিইউতে চিকিৎসাধীন ২২ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৪২৯ জন চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ৫২ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৪ জন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে এক হাজার ৪১৭টি নমুনা পরীক্ষায় নতুন ৪৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

ইত্তেফাক/এমআর