১৩ আগস্ট ২০২১ খ্রিষ্টাব্দ, শুক্রবার
আজ ২৯ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ এবং ৩ মহরম ১৪৪৩ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৩৩ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৩৩ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: রবি ও ইউরেনাস। আপনার শুভ সংখ্যা: ১ ও ৪। শুভ বার: রবি। শুভ রত্ন: রুবী ও গার্নেট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
শত্রুদের দুর্বল ভাববেন না। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। অসুস্থবোধ করতে পারেন। পরিমিত আহার গ্রহণ করুন। প্রয়োজনবোধ চিকিত্সকের পরামর্শ নিন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহবোধ করতে পারেন। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশে সাফল্য পেতে পারেন। সন্তানের প্রতি খেয়াল রাখুন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
অসুস্থ মায়ের প্রতি খেয়াল রাখুন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। অপ্রত্যাশিত সূত্র থেকে প্রাপ্তিযোগ আছে। উত্তেজনা পরিহার করুন। চলাফেরায় সতর্কতা অবলম্বন করুন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
সংগীতশিল্পীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। গলায় কোনো সমস্যা অনুভব করতে পারেন। ঠান্ডা ও ধুলাবালি সম্পর্কে সতর্ক থাকুন। পরিবেশের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
পড়াশোনায় আনন্দ পাবেন। মূল্যবোধ বজায় রাখুন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করুন। পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে দেখা হতে পারে। চক্ষুরোগ বা মাথাব্যথায় ভুগতে পারেন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
নিজেকে যথাযথভাবে প্রকাশে সাফল্য পেতে পারেন। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হতে পারে। অপরের প্রতি সদাচরণ করুন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
আইনগত ঝামেলা থেকে দূরে থাকুন। ব্যয় কমানোর চেষ্টা করুন। অন্যথায় ঋণগ্রস্ত হতে পারেন। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা হাতে নিতে পারেন। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন। পেশাগত যোগাযোগে সাফল্য পেতেও পারেন। প্রয়োজনে বড় ভাইবোনদের পরামর্শ অথবা সহযোগিতা নিন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। বেকারদের কারো কারো চাকরি হতে পারে। সামাজিক ক্ষেত্রে কোনো কাজে অংশ নিতে পারেন। সুনাম ও মর্যাদা বাড়তে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। জীবনকে অর্থবহ করার চেষ্টা করুন। মন ভালো থাকবে। তীর্থযাত্রা হতে পারে। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
দিনটি খুব একটা অনুকূল নাও হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রি-বাণিজ্যে লোকসান হতে পারে। সামাজিক সংকট এড়িয়ে চলুন। রিপুকে সংযত রাখুন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ব্যবসায়িক দিক ভালো যাবে। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। অপরের প্রতি সদাচরণ করুন। আপনজন কেউ শত্রুতা করতে পারে।