প্রতীক

 [উত্স : ‘কারাগারের রোজনামচা’—শেখ মুজিবুর রহমান]

 

আমার মোরগটার দুটো বাচ্চা। সারাদিন ওরা

বাগানে ঘাসের ফাঁকে হেঁটে-হেঁটে ঘোরে

          পোকা খায়, গলা ছেড়ে ‘বাক’ দিয়ে ওঠে

 

কবুতর আর ওর বাচ্চা

একান্ত ভক্তের মতো মোরগের পিছু-পিছু হাঁটে

                    দুই পরিবারে গলায় গলায় ভাব

            রাত্রিতে, পাকের ঘরে একসঙ্গে থাকে

 

কাক যদি জ্বালাতন করে

মোরগ ও কবুতর মিলে

                            বহুদূরে তাড়িয়ে হটায়

 

অথচ, কী দৃশ্য!

সামান্য স্বার্থের লোভে, ছোটখাটো প্রাপ্তির আশায়

মানুষ বিবাদ করে, কথার খেলাপ করে অবলীলাক্রমে