মেয়র আতিকুল আংকেলের দৃষ্টি আকর্ষণ

আমি রাজধানীর মিরপুর ১৩ নম্বর সেকশনে থাকি। ক্লাস নাইনে পড়ি। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের আওতাধীন এলাকাটি একসময় ছিল খুব অবহেলিত। মানুষ কথায় কথায় ‘আনলাকি থারটিন’ কথাটা উচ্চারণ করত। গত দুই বছরে এলাকার রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে অবাক হওয়ার মতো। কিন্তু এই ১৩ নম্বর সেকশনে ‘টিনশেড’ নামে একটা এলাকা আছে, যেটা ‘এ’ ব্লক নামে পরিচিত। প্রধান রাস্তা থেকে এলাকায় ঢোকার সময় ‘টিনশেড’ এলাকাটি পড়ে। এই এলাকার ছোট  ছোট রাস্তা এখনো মাটির। বৃষ্টি হলেই কাদা হয়ে যায়। বর্ষার দিনে ইশকুলে যেতে সমস্যা হয় আমাদের। অনেকে একাধিকবার এলাকার জনপ্রতিনিধিকে রাস্তাগুলো পাকা করার কথা বললেও লাভ হয়নি। এর উন্নতির দিকে কারো কেন নজর নেই, তা বোধগম্য নয়। এ ব্যাপারে মেয়র আতিকুল আংকেলের দৃষ্টি আকর্ষণ করছি।

স্বর্ণালী ইসলাম

মিরপুর ১৩, টিনশেড কলোনি,

কাফরুল, ঢাকা ১২১৬