লোডশেডিংয়ে বিপর্যস্ত গঙ্গাচড়ার জনজীবন

গ্রাহক সংখ্যা বাড়লেও গঙ্গাচড়ায় বাড়েনি বিদ্যুত্ সেবা। উপরোন্তু লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছেন রংপুর পল্লী বিদ্যুত্ সমিতি-২-এর গ্রাহকরা। জানা যায়, এই সমিতির অধীনে বিদ্যুতের চাহিদা রয়েছে কমপক্ষে ৮৫ মেগাওয়াট। সেখানে সরবরাহ পাচ্ছে ৬০-৭০ মেগাওয়াট। গ্রাহকরা জানায়, দিনে-রাতে ৮-১২ বার লোডশেডিং হচ্ছে। এতে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে।

রংপুর পল্লী বিদ্যুত্ সমিতি-২-এর গঙ্গাচড়াস্থ জোনাল অফিসের এজিএম প্রমোদ কুমার দে বলেন, চাহিদার বিপরীতে সরবরাহ কম পাওয়ায় লোডশেডিং হচ্ছে। সমিতির জেনারেল ম্যানেজার হারুন অর রশিদ বলেন, লোডশেডিং কমাতে রংপুরে ১০০ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন কেন্দ্রের প্রয়োজন।