আব্দুস সামাদ লাবু আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান এবং মোহাম্মদ আব্দুস সালাম ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। সম্প্রতি পর্ষদের ৩৬২তম সভায় সর্বসম্মতিক্রমে তারা নির্বাচিত হন।
আব্দুস সামাদ লাবু আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের অন্যতম উদ্যোক্তা পরিচালক। চট্টগ্রাম জেলার অধিবাসী আব্দুস সামাদ দেশের একজন বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী। তিনি দেশের অন্যতম বৃহত্তম শিল্প গ্রুপ প্রতিষ্ঠান এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের চেয়ারম্যান। মোহাম্মদ আব্দুস সালাম বন্দরনগরী চট্টগ্রামের একজন স্বনামধন্য ব্যবসায়ী। তিনি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা পরিচালক এবং সাবেক চেয়ারম্যান চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মীর আহমেদ সওদাগরের পুত্র। তিনি চট্টগ্রামের খাতুনগঞ্জের অন্যতম বৃহত্ ব্যবসাপ্রতিষ্ঠান মীর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। —প্রেস বিজ্ঞপ্তি