দর হারানোর শীর্ষে আইএফআইএল ইসলামিক ফান্ড

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বৃহস্পতিবার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪৪টির বা ৩৮ দশমিক ২৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। গতকাল মিউচ্যুয়াল ফান্ড খাতের আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ইউনিটের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, বুধবার লেনদেন শেষে আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ইউনিটের ক্লোজিং দর ছিল ৭ দশমিক ২০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর ইউনিটের ক্লোজিং দর দাঁড়ায় ৬ দশমিক ৮০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির ইউনিট দর ০ দশমিক ৪০ টাকা বা ৫ দশমিক ৫৫ শতাংশ কমেছে। ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে পেপার প্রসেসিংয়ের ৪ দশমিক ৬২ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ৪ দশমিক ৫৫ শতাংশ, মনোস্পুল পেপারের ৪ দশমিক ১৩ শতাংশ, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৩ দশমিক ৮৪ শতাংশ, প্রিমিয়ার সিমেন্টের ৩ দশমিক ৭৮ শতাংশ, ফনিক্স ইন্স্যুরেন্সের ৩ দশমিক ৬১ শতাংশ, ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ৩ দশমিক ৫৭ শতাংশ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ৩ দশমিক ৫২ শতাংশ এবং ঢাকা ইন্স্যুরেন্সের শেয়ার দর ৩ দশমিক ৪০ শতাংশ কমেছে।