ব্যাটিং কোচ আসছেন ২০ আগস্ট

নিয়োগটা ছিল খণ্ডকালীন। শুধু জিম্বাবুয়ে সফরের জন্য বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক ছিলেন অ্যাশওয়েল প্রিন্স। ক্রিকেটাররা ভালো রিপোর্ট দেওয়ায় প্রিন্সের সঙ্গে দীর্ঘমেয়াদে চুক্তি করেছে বিসিবি। আগামী ২০২২ টি-২০ বিশ্বকাপ পর্যন্ত টাইগারদের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

আগামী ২০ আগস্ট ঢাকায় চলে আসবেন ৪৪ বছর বয়সি এ প্রোটিয়া কোচ। গতকাল জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু নিশ্চিত করেছেন, নিউজিল্যান্ড সিরিজের ক্যাম্পের শুরু থেকেই থাকবেন প্রিন্স। ঢাকায় নেমে তিন দিনের কোয়ারেন্টাইন শেষে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।