শোক সংবাদ

মো. নুরুজ্জামান

বাংলাদেশ ল্যাম্পস লিমিটেডের (ট্রান্সকম) সাবেক চিফ অ্যাকাউন্টস অফিসার মো. নুরুজ্জামান (৮৪) করোনায় আক্রান্ত হয়ে মঙ্গলবার রাতে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। বুধবার সকাল ১১টায় উপজেলার লত্সর গ্রামে নিজ বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। জানাজায় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা মনোহরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি আবুল কালাম আজাদ,  সোনালী ব্যাংক লিমিটেডের এজিএম মাহবুবুর রহমান হেলাল, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম চৌধুরী, সাবেক চেয়ারম্যান গোলাম রাব্বানী মজুমদার, লাকসাম উপজেলা যুবলীগ সদস্য মনিরুল ইসলাম রতন প্রমুখ। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।