খুলনার রুপসায় মন্দিরে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ....................জি এম কাদের

খুলনার রুপসা উপজেলার শিয়ালী গ্রামে সম্প্রতি মন্দির ও বাড়িঘরে হামলার ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জি এম কাদের এমপি। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি সুষ্ঠু তদন্তসাপেক্ষ প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। বিবৃতিতে জাপা চেয়ারম্যান বলেন, বাংলাদেশে হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বিদ্যমান। তাই কোনো গোষ্ঠী যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না করতে পারে সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে।