আজ পর্দা উঠছে আলেশা হোল্ডিংস লিমিটেড আয়োজিত প্রথম এনডিএফ বিডি আন্তর্জাতিক ভার্চুয়াল বিতর্ক উৎসব- ২০২১-এর। বাংলাদেশসহ বিশ্বের ৩৫টি দেশের প্রায় সহস্রাধিক বিতার্কিকের অংশগ্রহণে নেবেন দুইদিনব্যাপী অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায়।
দুদিনব্যাপী এ অনুষ্ঠানে থাকছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন,জাপানের বিশিষ্ট শিল্পীদের বাংলা দেশাত্মবোধক গানের পরিবেশনা ও মহান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন আমেরিকার রাষ্ট্রদূত আর্ল আর মিলার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইমপ্রেস টেলিফিল্মস লিমিটেড ও চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ও এনডিএফ বিডি’র প্রধান উপদেষ্টা ফরিদুর রেজা সাগর, বিশিষ্ট দার্শনিক অর্থনীতিবিদ, সমাজকর্মী, নিউইয়র্কে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মানব উন্নয়ন প্রতিবেদন কার্যালয়ের সাবেক পরিচালক অধ্যাপক সেলিম জাহান, বাংলাদেশের বিতর্ক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব, ডিইউডিএস –এর প্রতিষ্ঠাতা সভাপতি, এবং আমেরিকার কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়-এর আন্তর্জাতিক ব্যবসায় বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ নিয়ামত ইলাহী প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন আলেশা হোল্ডিংস লিমিটেড ১ম এনডিএফ বিডি আন্তর্জাতিক বিতর্ক উৎসব-২০২১- এর আহব্বায়ক ও কো-চেয়ারম্যান আশিকুর রহমান আকাশ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এনডিএফ বিডি’র চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি(ডিইউডিএস) –এর সাবেক সভাপতি, জাতীয় টেলিভিশন বিতর্কের চ্যাম্পিয়ন বিতার্কিক ও একটি বহুজাতিক কোম্পানির সিইও একেএম শোয়েব ।
দুইদিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাধীনতা পদক প্রাপ্ত, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, চ্যানেল আই-এর পরিচালক ও হেড অফ নিউজ শাইখ সিরাজ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশে নেপালের সম্মানিত রাষ্ট্রদূত বংশীধর মিশ্র, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়-এর সাবেক উপাচার্য ও বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীন, বাংলাদেশ সেনাবাহিনীর সেনা সদরদপ্তরের শিক্ষা বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আমির,মোড ইটালিয়ান-এর ব্যবস্থাপনা পরিচালক ইজেডএম মাশুদুর রহমান, এনডিএফ বিডি’র মহাসচিব অ্যাডভোকেট তামজিদ হাসান পাপুল, আলেশা হোল্ডিংস লিমিটেড ১ম এনডিএফ বিডি আন্তর্জাতিক ভার্চুয়াল বিতর্ক উৎসব- ২০২১-এর কো-কনভেনর ও এনডিএফ বিডি’র সাংগঠনিক সম্পাদক ও সরকারি তিতুমীর কলেজ বিতর্ক ক্লাব–এর প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব হাসান রিপন প্রমুখ।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এনডিএফ বিডি’র চেয়ারম্যান,ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি(ডিইউডিএস) –এর সাবেক সভাপতি, জাতীয় টেলিভিশন বিতর্কের চ্যাম্পিয়ন বিতার্কিক ও একটি বহুজাতিক কোম্পানির সিইও একেএম শোয়েব। সমাপনী অনুষ্ঠানের পরবর্তী সময়ে থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানসূচি
১৩ আগস্ট
দুপুর ১টায় থাকছে ব্রিটিশ পার্লামেন্টারি ইংলিশ ডিবেট কম্পিটিশন-এর ফাইনাল রাউন্ড।উক্ত বিতর্কে ৪টি দল অংশগ্রহণ করবেন । অংশগ্রহণকারী দল হিসেবে ইংল্যান্ড ও স্কটল্যান্ডের সমন্বয়ে গঠিত ১ম দলটিতে থাকছেন জারোড গ্রান্ট ও ইজি ব্যাকবোরণ, ওয়েলস এবং জার্মানির সমন্বয়ে গঠিত ২য় দলটিতে থাকছেন আলেকজান্দ্রা ম্যাকক্রিডি ও হেলেনা হেকে,৩য় দল হিসেবে আয়ারল্যান্ড থেকে থাকবেন সেবাস্টিন ডান ফুলমার ও আয়োলিন নু মোরচু এবং চতুর্থ দল হিসেবে থাকছেন বাংলাদেশ থেকে শ্রীশা সংসপ্তক ও জমুনা তানুজা । দুপুর ২টায় থাকছে বাংলাদেশের বিভিন্ন জেলার ঐতিহ্য নিয়ে আঞ্চলিক বিতর্ক যার বিষয় আমার সৌন্দর্য ও সম্পদে আমিই শ্রেষ্ঠ। দুপুর ৩টায় থাকছে বাংলা বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড, দুপুর ৫টায় থাকছে প্ল্যানচেট বিতর্ক এবং সন্ধ্যা ৬টায় থাকছে সাংস্কৃতিক আয়োজন ।
১৪ আগস্ট
সকালের সেশনে থাকছে ওয়াল্ড কুইজ কম্পিটিশন,সকাল ১০টা ৩০ মিনিটে থাকছে রোভার স্কাউটের আন্তর্জাতিক ও রাষ্ট্রপতি পুরস্কারের অধিকারী,রোটারির সাবেক গভর্নর ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর কমিশনার এফ এইচ আরিফ –এর বিতর্ক ও নেতৃত্ব বিষয়ক কর্মশালা, ১২টা ৩০ মিনিটে থাকছে এনডিএফ বিডি জাতীয় স্কুল ডিবেট চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ড, যেখানে মুখোমুখি হবে ঝিনাইদহ ক্যাডেট কলেজ ও সিলেট ক্যাডেট কলেজ। লাঞ্চ বিরতির পর শুরু হবে পাবলিক স্পিকিং কম্পিটিশন –এর ফাইনাল রাউন্ড, দুপুর ৩টা৩০ মিনিটে অনুষ্ঠিত হবে রম্য বিতর্ক, বিকেল ৪টায় World's Format Debate Championship-2021 –এর ফাইনাল রাউন্ড থ্রি ভার্সেস থ্রিতে অংশ নিবেন বাংলাদেশ থেকে আশরার জামান, ফারাহ ফাতিহা,চৌধুরী আরিজ বিনতে হোসাইন এবং অস্ট্রেলিয়ার ব্রেন্ডন উইন্টারস,লিয়া মার্সিয়ার, উদাই কামথ থাকছে অপর দল হিসেবে। বিকেল ৫টায় সমাপনি আয়োজন ।
ইত্তেফাক/জেডএইচডি