রংপুর বিভাগে করোনায় ৯ জনের মৃত্যু, আক্রান্ত ২৯১  

রংপুর বিভাগে শুক্রবার (১৩ আগস্ট) সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৫৯ জনের নমুনা পরীক্ষা করে ৮ জেলায় একদিনে নতুন করে ২৯১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং ৪ জেলায় একদিনে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে বিভাগের রংপুরে ৪ জন ঠাকুরগাঁওয়ে ৩ জন, দিনাজপুরে ১ জন এবং কুড়িগ্রাম জেলায় ১ জনের মৃত্যু হয়েছে। 

এদিকে সুস্থ হয়েছেন ৫৮১ জন। এ নিয়ে বিভাগে ২ লাখ ৩৭ হাজার ৫শ’ ২৮ জনের নমুনা পরীক্ষা করে মোট ৫০ হাজার ১শ’ ১৭ জন আক্রান্ত পাওয়া গেছে। এছাড়া মোট ১ হাজার ৮৭ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ৪০ হাজার ৭শ’ ২৩ জন রোগী সুস্থ হয়েছেন। 

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় এই বিভাগের একদিনে দিনাজপুরে ৮৩ জন, রংপুরে ৫৭ জন, কুড়িগ্রামে ৪৩ জন, ঠাকুরগাঁয় ৩৭ জন, গাইবান্ধায় ৩৪ জন, নীলফামারীতে ১৪ জন, পঞ্চগড়ে ১১ জন এবং লালমনিরহাট জেলায় ১২ জন করে করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের হিলি স্থলবন্দর দিয়ে ১ জন যাত্রী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। এ পর্যন্ত ভারত থেকে মোট ৪৯ হাজার ৪৯ জন যাত্রী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার মোহাম্মদ মোতাহারুল ইসলাম জানান, গতকাল পর্যন্ত দিনাজপুর জেলায় ১৩ হাজার ৬শ’ ৪৯ জন আক্রান্ত ও ৩০১ জনের মৃত্যু হয়েছে। রংপুর জেলায় ১১ হাজার ৪শ’ ৩২ জন আক্রান্ত ও ২৫৬ জনের মৃত্যু হয়েছে। ঠাকুরগাঁও জেলায় ৬ হাজার ৭শ’ ১৮ জন আক্রান্ত ও ২১৩ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ৪ হাজার ৩শ’ ৪৭ জন আক্রান্ত ও ৫৭ জনের মৃত্যু, নীলফামারী জেলায় ৪ হাজার ৭৩ জন আক্রান্ত ও ৭৭ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় ৪ হাজার ২শ’ ১৮ জন আক্রান্ত ও ৫৯ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ২ হাজার ৪শ’ ৮৬ জন আক্রান্ত ও ৫৮ জনের মৃত্যু, পঞ্চগড় জেলায় ৩ হাজার ১শ’ ৯৪ জন আক্রান্ত এবং ৬৬ জনের মৃত্যু হয়েছে।        

ইত্তেফাক/এমএএম