বাংলাদেশে কোন অঞ্চলে হাতি দেখা যায়?

বাংলা

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

সুন্দরবনের প্রাণী (প্রবন্ধ)

প্রশ্ন:ক্যাঙ্গারু কোথায় দেখা যায়?

উত্তর:ক্যাঙ্গারু একটি অতি সুন্দর প্রাণী। একমাত্র অস্ট্রেলিয়ায় ক্যাঙ্গারু দেখা যায়।

প্রশ্ন:সুন্দরবনে কী গন্ডার পাওয়া যায়?

উত্তর: বাংলাদেশের জন্য বিধাতার এক অপূর্ব দান হলো সুন্দরবন। এখানে গন্ডার পাওয়া যায় না। এক সময় সুন্দরবনে প্রচুর গন্ডার ছিল। নিয়মিত শিকার করার কারণে এখন গন্ডার বিলুপ্ত হয়ে গেছে।

 প্রশ্ন:বাংলাদেশে কোন অঞ্চলে হাতি দেখা যায়?

উত্তর:বাংলাদেশে হাতি যে অঞ্চলে দেখা যায়: হাতি বাংলাদেশে একটি পরিচিত প্রাণী। এক সময় সুন্দরবনে প্রচুর হাতির দেখা পাওয়া যেত। কিন্তু শিকারির হাতে নিয়মিত হাতি মারা পড়ায় সুন্দরবনের হাতি বিলুপ্ত হয়েছে। সুন্দরবনের হাতি বিলুপ্ত হলেও বর্তমানে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে হাতির দেখা পাওয়া যায়।

০৪। প্রশ্ন:শকুন কীভাবে মানুষের উপকার করে?

উত্তর:শকুন বাংলাদেশের বিলুপ্তপ্রায় এক প্রকারের পাখি। এটি আকারে অনেক বড়। এরা পাহাড়ী অঞ্চলে বসবাস করে।

নানাভাবে আমাদের পরিবেশ দূষিত হয়। যেমন:ময়লা, আবর্জনা, জীবজন্তুর মৃতদেহ প্রভৃতি কারণে পরিবেশ নোংরা হয়। এসব মৃতদেহ পচে পরিবেশে জীবাণু ছড়ায়, যা পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। শকুন এসব ক্ষতিকর আবর্জনা খেয়ে জীবন ধারণ করে। ফলে পরিবেশ দূষণ হতে রক্ষা পায়। মানুষও রক্ষা পায় বিভিন্ন রোগ থেকে। এভাবেই শকুন মানুষের উপকার করে।