চীন-ভারত সীমান্তে সংঘর্ষ বড় আকার ধারণ করলে শঙ্কা দেখা দেয় দুই দেশের বাণিজ্য সম্পর্কে। ভারত জুড়ে চীনা পণ্য বয়কটের ডাক দেওয়া হয়। তবু ভারতে রফতানি ও আমদানি বাণিজ্যে চীনের অংশ বেড়েছে। এমনকি চীনা পণ্য আমদানি ঠেকাতে মোদি সরকার আমদানিতে উচ্চ শুল্ক আরোপ করে। তবু চীন থেকে ভারতের আমদানি কমেনি। চীন ভারতের বৃহত্তম আমদানি বাজার এবং যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় বৃহত্তম রফতানি বাজার। ২০২০-২১ অর্থবছরে ভারতের আমদানিতে চীনের অংশ ১৬ শতাংশ ছাড়িয়ে গেছে। এ হার আগের বছরের চেয়ে ৩ শতাংশীয় পয়েন্ট বেশি।