বাঘা (রাজশাহী) সংবাদদাতা
র্যাব শুক্রবার ভোররাতে বাঘার তিন বিকাশ হ্যাকারকে গ্রেফতার করেছে। এদের তিন জনের মধ্যে দুই জনের বাড়ি বাঘা উপজেলার সীমান্তবর্তী ভানুকর গ্রামে। গ্রেফতারকৃতরা হলেন, আনোয়ার হোসেন ও শান্ত হোসেন এবং অপর একজন মীরগঞ্জ মহদীপুর এলাকার সুরমান আলী। র্যাব সূত্রে জানা গেছে, গ্রেফতারের পর উল্লেখিত তিন হ্যাকারের কাছ থেকে নগদ ৪ লাখ ৮০ হাজার টাকাসহ একাধিক মোবাইল এবং সিমকার্ড জব্দ করা হয়। বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, নাটোর র্যাবের পক্ষ থেকে তিন জনকে অভিযুক্ত করে বাঘা থানায় একটি মামলা হয়েছে। উল্লেখিত আসামিদের কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।