গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
গোবিন্দগঞ্জের বালুয়া বাজারে শাহারুল ইসলাম নামের এক পল্লি চিকিত্সকের চেম্বারে চিকিত্সা নিতে এসে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। বৃহস্পতিবার বিকাল ৫টায় এ ঘটনায় ঘটে। নারী রোগী চেম্বার থেকে বের হয়ে বিষয়টি স্থানীয়দের জানালে তারা চিকিত্সকের চেম্বার ঘিরে বিচার দাবি করে। খবর পেয়ে পুলিশ গিয়ে শাহারুলকে আটক করে থানায় নিয়ে আসে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) তাজুল ইসলাম বলেন, রাতেই ধর্ষণের শিকার গৃহবধূ বাদী হয়ে পল্লি চিকিসক শাহারুলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন।