দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
করোনা রোগীদের চিকিত্সার জন্য নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা হয়েছে। গতকাল স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠানের আয়োজন করে ৩০টি অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা হয়। প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের নিজস্ব অর্থায়নে ফজলুর রহমান ফাউন্ডেশনের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হয়। নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক তত্ত্বাবধানে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগ এতে সহযোগিতা করেন। নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন অহমেদ ঝিলু। বিশেষ অতিথি ছিলেন ফজলুর রহমান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মোল্লা।
উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শহীদুল ইসলাম, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া কিসমত, ওসি সিরাজুল শেখ প্রমুখ।