বরিশাল বিভাগে শুক্রবার দুপুর ২টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় ব্যবধানে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৯ জন ও উপসর্গ নিয়ে পাঁচ জনের মৃত্যু হয়। করোনা আক্রান্ত হয়ে বরিশালে দুজন, পটুয়াখালীতে তিন জন, ভোলায় দুজন, পিরোজপুরে এক জন ও বরগুনায় এক জন মারা গেছেন। বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে পাঁচ জন এবং করোনা আক্রান্ত হয়ে এক জন মৃত্যুবরণ করেন। এছাড়া বিভাগের অন্য জেলা-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত হয়ে আরো আট জনের মৃত্যু হয়েছে।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, এ নিয়ে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মোট ৫৮৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ২৪ ঘণ্টার ব্যবধানে ৪৭৩ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে বিভাগের মোট আক্রান্ত ৪০ হাজার ৫৯২ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২৩ হাজার ২৮২ জন। এদিকে শেবাচিমের আরটি পিসিআর ল্যাবে সর্বশেষ নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার ২৮ শতাংশ। শুক্রবার দুপুর ২টা পর্যন্ত করোনা ওয়ার্ডের ৩শ’ বেডের স্থলে চিকিত্সাধীন ছিলেন ১৯৪ জন রোগী।