পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার (এসপি) মোক্তার হোসেনের বিরুদ্ধে এক নারী পরিদর্শককে ধর্ষণের অভিযোগ ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট (এফআইআর) হিসেবে গ্রহণ করেছে উত্তরা পূর্ব থানা। গতকাল শুক্রবার উত্তরা পূর্ব থানার ওসি মো. জহিরুল ইসলাম ঐ অভিযোগটি এফআইআর হিসেবে নেওয়ার কথা নিশ্চত করেছেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এ ধর্ষণের অভিযোগ করেন ঐ নারী পরিদর্শক। বিকালে পুলিশ সুপার মোক্তার হোসেনের বিরুদ্ধে অভিযোগটি এফআইআর হিসেবে নিতে উত্তরা পূর্ব থানাকে নির্দেশ দেন আদালত।
গতকাল শুক্রবার উত্তরা পূর্ব থানার ওসি মো. জহিরুল ইসলাম জানান, আদালত থেকে এ সংক্রান্ত কাগজপত্র হাতে পাওয়ার পর অভিযোগটি এফআইআর হিসেবে নেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।