ফিনিক্স মুজিবুর

এই সময়ের ছড়া 

মোস্তাফিজুল হক

 

মুক্ত স্বাধীন আকাশ মাটি

একটি পাখির সুর

আগুন ডানার ফিনিক্স পাখি

মহান মুজিবুর।

 

ইন্দ্রজিতের মতোই মুজিব

দিলেন স্বাধীন দেশ

পরাস্ত সব অনুচরের

মনে কঠিন ক্লেশ!

 

তাই অনুচর শাওন রাতে

ভাঙল পাখির নীড়,

ঘুমন্ত সেই পাখির বুকে

ছুড়ল বিষের তীর!

 

ঘৃণ্য ঘাতক জানে না তো

হয় না ফিনিক্স লীন

হত্যা করে যায় না মোছা

ইন্দ্রজিতের ঋণ।