‘কবিতায় বঙ্গবন্ধু’

 

আরটিভি আজ বিকেল ৫টা ৫ মিনিটে প্রচরিত হবে বিশেষ অনুষ্ঠান ‘কবিতায় বঙ্গবন্ধু। এম শামসুদ্দিন মিঠুর প্রযোজনায় অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছেন সৈয়দ হাসান ইমাম, আরমান পারভেজ মুরাদ, মুনীরা ইউসুফ মেমী ও আজিজুল হাকিম। এছাড়া রাত ৮টায় প্রচার হবে বিশেষ নাটক ‘পরম প্রেমের গল্প’। নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মাসুম শাহরিয়ার। অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, আনিসুর রহমান মিলন, নাবিলা ইসলাম প্রমুখ।