বঙ্গবন্ধুর জীবনের কিছু দিক নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘কালরাত্রির শব্দাবলী’। অনুষ্ঠানটিতে থাকছে এদেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনের কথা, আবৃত্তি ও গান। ড. সৌমিত্র শেখরের উপস্থাপনা ও সেলিম দৌলা খানের পরিচালনায় কালরাত্রির শব্দাবলী এটিএন বাংলায় প্রচারিত হবে আজ সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে। অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছেন তোফায়েল আহমেদ, এমপি, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, কৃষিমন্ত্রী, ড. আব্দুর রাজ্জাক, বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা গবেষণা পরিষদের সভাপতি ড. মো. সিদ্দিকুর রহমান, চলচ্চিত্র গবেষক ও শিক্ষক অনুপম হায়াত্, ইতিহাসবিদ ও গবেষক অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার এবং ভাষা সৈনিক সাবির আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করবেন মাহিদুল ইসলাম।