কৃষি ব্যাংকে এমডির চলতি দায়িত্বে শিরীন আখতার

 

বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শিরীন আখতার সম্প্রতি ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চলতি দায়িত্ব পেয়েছেন। তিনি ১৯৮৮ সালে বিআরসির মাধ্যমে অগ্রণী ব্যাংক লিমিটেড এ সিনিয়র অফিসার হিসেবে যোগদান করেন এবং ১৬.০৯.২০১৯ থেকে ডিএমডি পদে বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মরত আছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক (সম্মান) সহস্নাতকোত্তর, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি ঢাকা হতে এমবিএ এবং বাংলাদেশ ল’ কলেজ হতে এলএলবি ডিগ্রি অর্জন করেন। —প্রেস বিজ্ঞপ্তি