ইত্তেফাক রিপোর্ট
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রাইম ইনসিওরেন্সের শেয়ারের দাম কমেছে। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় কোম্পানিটির শেয়ারের দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে। বিদায়ি সপ্তাহের আগের সপ্তাহ শেষে প্রাইম ইনসিওরেন্সের শেয়ারের ক্লোজিং দাম ছিল ৫৯ দশমিক ৩০ টাকা। আর বিদায়ি সপ্তাহের শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দাম কমে দাঁড়ায় ৫২ দশমিক ৪০ টাকায়। ফলে সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ৬ দশমিক ৯০ টাকা বা ১১ দশমিক ৬৪ শতাংশ। তথ্য মতে, ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে—এমারেল্ড অয়েলের ১০ দশমিক ৬৭ শতাংশ, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের ৯ দশমিক ৬৩ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৯ দশমিক ৫৬ শতাংশ, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯ দশমিক ০৯ শতাংশ, ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ৮ দশমিক ৯৯ শতাংশ, ন্যাশনাল ফিডের ৮ দশমিক ৮২ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৮ দশমিক ৫১ শতাংশ, সোনার বাংলা ইনসিওরেন্সের ৮ দশমিক ৩০ শতাংশ এবং পূরবী জেনারেল ইনসিওরেন্সের ৮ দশমিক ১৫ শতাংশ শেয়ারের দাম কমেছে।