খুলনার রূপসা উপজেলার শিয়ালী গ্রাম, পটুয়াখালী, মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের বাড়িঘর ও মন্দিরে হামলা, ভাঙচুরের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার পূর্ণব্রহ্ম শ্রীশ্রী হরিচাঁদমন্দির পরিচালনা পরিষদ শাহবাগ ঢাকার নেতৃবৃন্দ এ মানববন্ধনের আয়োজন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক সমীর গোলদার, সভাপতি অতুল চন্দ্র মন্ডল, সহ-সভাপতি নৃপেন্দ্রনাথ হীরা, সুবোধ বিশ্বাস, পলাশ সিকদার, স্বপন বিশ্বাস, শ্যামল বৈরাগী, তাপস বসু, সুরেশ হালদার প্রমুখ। —প্রেস বিজ্ঞপ্তি