পাইকগাছা (খুলনা) সংবাদদাতা
খুলনার আঠারো মাইল এলাকার বেতগ্রাম থেকে কয়রার গোলখালী পর্যন্ত ৬৪ দশমিক ৬০ কিলোমিটার সড়ক আঞ্চলিক মহাসড়কে রূপান্তরের কাজ শুরু হয়েছে। পাশাপাশি এই সড়কের ৩০টি ঝুঁকিপূর্ণ বাঁক সোজা করা হবে। নিরাপদ সড়ক চাই পাইকগাছা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু বলেন, বাঁক সরলীকরণ বাস্তবায়ন হলে এ পথে সড়ক দুর্ঘটনা কমে আসবে এবং খুলনাসহ সব জায়গাতে যাতায়াত সহজ হবে। সংসদ সদস্য মো. আকতারুজ্জামান বাবু বলেন, কয়রা-পাইকগাছা-১৮মাইল সড়কে বর্তমান চলাচলের ক্ষেত্রে সাময়িক দুর্ভোগ হলেও সড়কটি স্থায়ী সংস্কার হলে উপকৃত হবে খুলনা ও সাতক্ষীরার ১ কোটি মানুষ।