সিংড়া (নাটোর) সংবাদদাতা
সিংড়ায় বসতবাড়িতে সবজি চাষে কৃষকদের মাঝে আগ্রহ বেড়েছে। ফলে বাড়ছে চাষ। বসতভিটা ও আঙিনায় গড়ে উঠছে পারিবারিক সবজি বাগান। এছাড়া উপজেলা কৃষি বিভাগের তত্ত্বাবধানেও গড়ে উঠেছে পারিবারিক সবজি বাগান। এতে করে পরিবারের চাহিদা পূরণের পাশাপাশি বাজারজাত করতে পারছেন কৃষকরা। মিটছে পারিবারিক পুষ্টির চাহিদাও। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সেলিম রেজা জানান, কৃষি বিভাগ পারিবারিক সবজি চাষে কৃষকদের উত্সাহ প্রদানসহ সার্বিকভাবে সহযোগিতা করছে। বাড়ির উঠানে পরিত্যক্ত জায়গায় এই পারিবারিক কৃষিতে কৃষকরা স্বল্প খরচে বেশি লাভবান হচ্ছেন।