করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইতে বিজয়ী হতে হলে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। বিধিনিষেধ শিথিল হওয়ায় স্বাস্থ্যবিধি সম্পর্কে অসচেতন হলে ফল ভয়ানক হয়ে উঠতে পারে। জনবহুল একটি দেশের সংকট মোকাবিলায় প্রতিটি নাগরিকের ব্যক্তিগত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের পাশাপাশি নাগরিক হিসেবে প্রত্যেকের কিছু সামাজিক দায়বদ্ধতা রয়েছে। এই মূহূর্তে দেশ এবং দশের স্বার্থে ব্যক্তি সচেতনতা জরুরি। একজন নাগরিক হিসেবে নিজের দায়বদ্ধতা এড়িয়ে শুধু সরকারের ওপরে সংকটের সম্পূর্ণ দায় চাপানো অযৌক্তিক। নিজের অবস্থান থেকে নিজে সচেতন হলে এবং পাশাপাশি অন্যকে সচেতন করার মাধ্যমে আমরা খুব দ্রুত এই সংকট থেকে বেরিয়ে আসতে পারি। অতএব চলমান সংকট মোকাবিলায় একসঙ্গে এগিয়ে আসতে হবে সবাইকে।
মো. খশরু
শিক্ষার্থী, ঢাকা কলেজ