জিয়াউর রহমান ছিলেন এক জন বিশ্বাসঘাতক ও খুনি :তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির নেতারা ক্রমাগতভাবে বঙ্গবন্ধুর ভূমিকাকে অস্বীকার করে আসছে। তারা একজন খলনায়ককে নায়ক বানানোর অপচেষ্টা চালান। জিয়াউর রহমান ছিলেন কার্যতপক্ষে একজন খুনি ও বিশ্বাসঘাতক। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। এই খুনির দলের রাজনীতি যারা করেন তারা বঙ্গবন্ধুর ভূমিকাকে অস্বীকার করে। তিনি গতকাল শনিবার চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট হলে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লী?গের সভাপ?তি ও জেলা প?রিষ?দের চেয়ারম্যান এম এ সালা?মের সভাপ?তি?ত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, সহসভাপ?তি আবুল কালাম আজাদ প্রমুখ।

এদিকে, জাতীয় শোক দিবস উপলক্ষ্যে এম এ লতিফ এমপির উদ্যোগে সংসদ সদস্যের ৩ নম্বর জেটি গেটস্থ রাজনৈতিক কার্যালয়ে গতকাল খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া।