করোনায় মারা গেলেন দশ ট্রাক অস্ত্র মামলার অন্যতম আসামি ও এনএসআইয়ের সাবেক মহাপরিচালক কারাবন্দি ব্রিগেডিয়ার (অব.) আব্দুর রহিম। আজ রবিবার (১৫ আগস্ট) সকালে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি মারা যান।
কনডেম সেলে একাই থাকতেন দশ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ব্রিগেডিয়ার (অব.) আব্দুর রহিম। হঠাৎ করেই তার শরীরে করোনার উপসর্গ দেখা দিলে পরীক্ষার পর ২৬ জুলাই তিনি করোনা পজিটিভ শনাক্ত হন। এ সময় তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে ৩১ জুলাই তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
একই দিন সেখান থেকে আবার সোহরাওয়ার্দী হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে করোনা ইউনিটে ভর্তি করা হয় ৫ নম্বর ওয়ার্ডে করোনা ইউনিটে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ইত্তেফাক/জেডএইচডি