স্মার্টফোন থেকে অনেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন। তবে, কম্পিউটার থেকে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারকারীর সংখ্যাটাও কিন্তু কম নয়। সম্প্রতি ওয়েবেও পৌছালো সেই নতুন ফিচার।
স্মার্টফোন থেকে অনেকেই ছবি পাঠানোর আগে তা এডিট করতেন। তবে এতদিন ওয়েবে এই অপশন ছিল না। এবার থেকে হোয়াটসঅ্যাপের ওয়েব ব্যবহার করে যে কোনও ছবি পাঠানোর আগে তা এডিটও করা যাবে।
দেখে নেওয়া যাক কি কি ফিচার থাকছে হোয়াটসঅ্যাপ ওয়েবের নতুন ইমেজ এডিটরে
হোয়াটসঅ্যাপ ওয়েবের নতুন ইমেজ এডিটরের মাধ্যমে যে কোনও ছবি পাঠানোর আগে ওয়েব ক্লায়েন্টের মধ্যেই তা এডিট করা যাবে। সারাদিন যারা কম্পিউটার থেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন, তাঁরা এই ফিচারে উপকৃত হবেন। রয়েছে ছবির উপরে স্টিকার ও ইমোজি ব্যবহারেরও উপায়। কি ভাবে এই ফিচার ব্যবহার করবেন, জেনে নিন।
হোয়াটসঅ্যাপ ইমেজ এডিটরের ফিচার
মোবাইল অ্যাপের মতোই ছবি পাঠানোর আগে ছবির উপরে সব এডিটিং টুল দেখা যাবে। সেখানে বাঁ দিক থেকে প্রথম দুই অপশনে ছবির উপরে ইমোজি ও ডুডল ব্যবহার করতে পারবেন। এছাড়াও, থাকছে ছবি ক্রপ ও রোটেট করার পৃথক অপশন।
হোয়াটসঅ্যাপ ওয়েবের ইমেজ এডিটর ব্যবহার
* ইন্টারনেট ব্রাউজারে হোয়াটসঅ্যাপ ওয়েব ওপেন করুন।
* যে কোনও একটি চ্যাট ওপেন করুন।
* মেসেজ বক্সের পাশে পেপার ক্লিক অপশন সিলেক্ট করুন।
* এবার 'Photos & Videos' অপশন বেছে নিন।
* ফাইল এক্সপ্লোরারের মাধ্যমে যে ছবি পাঠাতে চান, তা সিলেক্ট করুন।
* ছবি সিলেক্ট করার পরে এডিটিং টুল ওপেন হয়ে যাবে। ছবির উপরে এডিট করার জন্য বিভিন্ন টুল দেখতে পাবেন।
* এখানে ছবির উপরে স্টিকার ডুডল বসানোর অপশন থাকছে। এছাড়াও, ছবিতে অ্যানোনেট করা যাবে। থাকছে ছবি ক্রপ ও রোটেট করার অপশনও।
* ছবি এডিট শেষ হলে স্ক্রিনের নীচে সবুজ রঙের সেন্ড অপশন সিলেক্ট করে নিন।
ইত্তেফাক/আরকে