ইঞ্জিনিয়ার পলাশ মজুমদার, শিক্ষক
চাঁদপুর জনতা হাইস্কুল এন্ড কলেজ কুমিল্লা
প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রীতি ও শুভেচ্ছা রইলো। কোভিড ১৯ প্রেক্ষিতে ২০২২ সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি আলোকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিষয় কোড:২৭৫ এর তত্ত্বীয় পাঠের সৃজনশীল অংশের পাঠ নিয়ে আলোচনা করবো।
উদ্দীপক:রাশেদ আমেরিকার ক্যামব্রিজের Mount Auburn Hospital-এ চিকিত্সার জন্য ভর্তি হন। ডাক্তার কিছু টেষ্ট করার পর এক ধরনের মিনিম্যালি ইনহেনসিভ পদ্ধতিতে ক্রায়োপ্রব ব্যবহার করে তার চিকিত্সা করলেন। কিছুদিন পর্যবেক্ষণে রাখার পর চিকিত্সক তাকে সম্পূর্ণরূপে সুস্থ আছেন বলে জানান। রাশেদ দেশে ফিরে আসে এবং পরিবর্তিতে আইসিটি নিয়ে বিশদ পড়াশুনা করে। ক্রায়োসার্জারিতে আইসিটির ব্যাপক গুরুত্ব রয়েছে সে তা বোঝতে পারে।
খ. ‘ক্রায়োসার্জারির মাধ্যমে রক্তপাতহীন অপারেশন সম্ভব’- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের আলোকে রাশেদের উপর প্রয়োগকৃত চিকিত্সা পদ্ধতি কাদের জন্য উপযোগী এবং কাদের জন্য উপযোগ নয় বর্ণনা করো।
ঘ. উদ্দীপকের আলোকে যে প্রযুক্তি নিয়ে রাশেদ পড়াশুনা করেছে তা ক্রায়োসার্জারিতে কী ভূমিকা রাখবে- বিশ্লেষণ করো।
(খ) নং প্রশ্নের উত্তর:
ক্রায়োসার্জারির মাধ্যমে রক্তপাতহীন অপারেশন প্রক্রিয়া নিম্নে উল্লেখ করা হলো:
ক্রায়োসার্জারি হচ্ছে এক প্রকার চিকিত্সা পদ্ধতি যার মাধ্যমে অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে ত্বকের অস্বাভাবিক এবং রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করা হয়। এই পদ্ধতিতে টিউমার তাপমাত্রা ১২ সেকেন্ডের ভিতরে কমিয়ে - ১২০০-১৬৫০সে. তাপমাত্রায় নিয়ে আসা হয়। এই সময় ক্রায়োপ্রোব বা একটি সূচের প্রান্ত দ্বারা টিউমার টিস্যুর ভিতরে খুব দ্রুত আর্গন গ্যানের নিঃসরণ করানো হয়। তাপমাত্রার অত্যাধিক হ্রাসের ফলে কোষের পানি জমাটবদ্ধ হয়ে ঐ টিস্যুটি একটি বরফপিণ্ডে পরিণত হয়। কারণ -১৬৫০ সে. তাপমাত্রায় রক্ত ও অক্সিজেন পরিবহন সম্ভব নয়। এর ফলে জমাটবদ্ধ অবস্থায় টিউমার টিস্যুটির ক্ষয় সাধিত হয়।
আবার ক্রায়োপ্রোব বা সূচের প্রান্ত দিয়ে টিউমার টিস্যুটির ভিতরে হিলিয়াম গ্যাস নিঃসরণের মাধ্যমে টিস্যুটির তাপমাত্রা ২০০-৪০০ সে. এ । উঠানো হয়। তখন জমাটবদ্ধ টিউমার টিস্যুটির বরফ গলে যায় এবং টিস্যুটি ধ্বংস হয়ে যায়। কাজেই বলা যায় যে ক্রায়োসার্জারির মাধ্যমে রক্তপাতহীন অপারেশন সম্ভব।
(গ) নং প্রশ্নের উত্তর:
উদ্দীপকে বর্ণিত রাশেদের উপর প্রয়োগকৃত চিকিত্সা পদ্ধতির যাদের জন্য উপযোগী:
# ত্বকে ছোট ছোট টিউমার, তিল, আচিল রয়েছে।
# ত্বকে ছোট ছোট ক্যান্সার থাকলে।
# লিভার ক্যান্সার, বৃক্ক ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার ইত্যাদির ক্ষেত্রে।
# ফুসফুস ক্যান্সার, মুখের ক্যান্সার।
পরের অংশ আগামীকাল