আমরা পড়ি
মো. সাইদুর রহমান সিজান
শিক্ষার্থী, দশম শ্রেণি
নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ, গাইবান্ধা
গত শনিবারের পর
২১. প্রশ্ন: রাসায়নিক সমীকরণ কাকে বলে?
উত্তর:কোন রাসায়নিক বিক্রিয়াকে বিভিন্ন চিহ্ন ও রাসায়নিক সংকেতের মাধ্যমে সংক্ষেপে প্রকাশ করাকে রাসায়নিক সমীকরণ বলে।
২২. প্রশ্ন: রাসায়নিক সমীকরণ কিভাবে প্রকাশ করা হয়?
উত্তর:রাসায়নিক সংকেতকে বিভিন্ন প্রতীক, চিহ্ন ও সংকেতের মাধ্যমে প্রকাশ করা হয়।
২৩. প্রশ্ন: বিক্রিয়ক কাকে বলে?
উত্তর:রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী পদার্থগুলোকে বিকারক বা বিক্রিয়ক বলে।
২৪. প্রশ্ন: উত্পাদ কাকে বলে?
উত্তর:রাসায়নিক বিক্রিয়ায় উত্পন্ন ভিন্নধর্মী নতুন পদার্থকে উত্পাদ বলে।
২৫. প্রশ্ন: রাসায়নিক বিক্রিয়ায় কোন কোন পদার্থের পাশে (aq) লেখা হয় কেন?
উত্তর:কোন পদার্থ পানিতে দ্রবীভূত হলে তাকে জলীয় দ্রবণ (aquas solution) বলা হয়। এই জলীয় দ্রবণকে প্রকাশ করার জন্য পদার্থের পাশে (aq) লেখা হয়।
২৬. প্রশ্ন:রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষিপ্তভাবে প্রকাশ করা হয় কিসের মাধ্যমে?
উত্তর:রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষিপ্তভাবে প্রকাশ করা হয় রাসায়নিক সমীকরণের মাধ্যমে।
২৭. প্রশ্ন:রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক ও উত্পাদসমূহ কোন সূত্র মেনে চলে?
উত্তর:রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক ও উত্পাদসমূহ ভরের সংরক্ষণ সূত্র মেনে চলে।