গল্পকথায় পদার্থবিজ্ঞান
মাধব রায়, কথাসাহিত্যিক
সহকারী অধ্যাপক (পদার্থবিজ্ঞান)
ব্লু বার্ড হাইস্কুল এন্ড কলেজ, সিলেট
গতকালের পর
সীমা বলল, যদি উল্টো কাজ করি? চুম্বক স্থির রেখে চুড়িটা কাছে নেই দূরে নেই?
হ্যাঁ, তাহলেও হবে। মোট কথা চুম্বক অথবা কয়েল, যে কোনও একটাকে গতিশীল হতে হবে। সেক্ষেত্রে গ্যালভানোমিটার প্রথমে যেদিকে বিক্ষেপ দিয়েছিল, দ্বিতীয়বার উল্টোদিকে বিক্ষেপ দেবে।
দুটোই গতিশীল হলে? বলল রেখা।
দুটোই গতিশীল হলেও হবে। একেই নাম দেয়া হয় তড়িত্চুম্বকীয় আবেশ। মানে হচ্ছে গতিশীল চুম্বক কিংবা গতিশীল কুণ্ডলীর সাহায্যে অন্য একটি বদ্ধ বর্তনীতে ক্ষণস্থায়ীভাবে তড়িত্ প্রবাহ উত্পন্ন হওয়ার পদ্ধতিকে তড়িেচৗম্বক আবেশ বলা হয়। সৃষ্ট প্রবাহকে আবিষ্ট তড়িত্ প্রবাহ বলা হয়। তড়িত্চুম্বক আবেশ আবার দুই ধরনের। স্বকীয় আবেশ বা স্বাবেশ, আর পারস্পরিক আবেশ।
চৌম্বকক্ষেত্রে একটি মাত্র কুণ্ডলীর গতির ফলে যে আবেশ ঘটে তা স্বকীয় আবেশ আর কোনও একটি কুণ্ডলীতে তড়িত্প্রবাহ পরিবর্তন করা হলে, নিকটবর্তী অন্য একটি কুণ্ডলীতে যে তড়িেচৗম্বক আবেশ সৃষ্টি হয়, তাকে বলে পারস্পরিক আবেশ।
অন্য একটি কুণ্ডলী মানে? আকাশ বুঝতে চায়।
অন্য একটি কুণ্ডলী মানে হচ্ছে, পাশাপাশি দুটি কুণ্ডলী। একটির সাথে তড়িেকাষ ও চাবি, অন্যটির সাথে শুধু একটি গ্যালভানোমিটার পাশাপাশি রাখা হয় এবং দুটি কুণ্ডলীর মধ্যে কোনও ধরনের সংযোগ থাকে না। যে কুণ্ডলীতে তড়িেকাষ যুক্ত থাকে, তাকে বলে প্রাথমিক কুণ্ডলী বা মুখ্যকুণ্ডলী (Primary Coil), অন্যটিকে বলে গৌণকুণ্ডলী (Secondary Coil)। মুখ্যকুণ্ডলীতে তড়িত্ সংযোগ দেবার সাথে সাথে গৌণকুণ্ডলীতেও ক্ষণস্থায়ীভাবে তড়িত্ উত্পন্ন হয় এবং গ্যালভানোমিটারের কাঁটা বিক্ষেপ দেয়। মুখ্যকুণ্ডলীতে তড়িত্ সংযোগ বন্ধ করে দিলে আবার গৌণকুণ্ডলীতে তড়িত্ প্রবাহ বন্ধ হয়ে যায়। এটি হচ্ছে পারস্পরিক আবেশ।
বিন্দু এবার নীলকান্তবাবুর হাত থেকে চুড়িটা নিয়ে ওর হাতে পরতে লাগল।
কমলা বললেন- এত বড় চুড়ি তোমার হাতে লাগবে না।
বিন্দু বলল-না লাগুক।