জিএম ইমরান, শাবিপ্রবি
গতকালের পর
প্রত্যেক বিভাগে পরীক্ষার্থীকে টেক্সটবইয়ের প্রত্যেক পাঠের গুরুত্বপূর্ণ Word গুলোর Synonym, Antonym এবং Spelling গুলোর স্মার্ট প্রস্তুতি নিতে বাংলাদেশের প্রথম এইচএসসি ইংরেজি টেক্সটবুক বেইসড স্মার্টবুক ‘Altimate vocabulary builderr’
( Hsc vocabulary builder-এর নতুন ভার্সন) বইটি পড়তে হবে। এতে অনেক গুছিয়ে ও সহজ করেই Vocabulary গুলো সাজানো আছে আর সেইসাথে এগুলোর অডিও ফাইলগুলো তো থাকছেই, যাতে করে শিক্ষার্থী Vocabulary গুলো আয়ত্ত করতে পারে।
অন্যান্য বিষয়গুলো কীভাবে পড়তে হবে?
গুচ্ছ পদ্ধতির প্রশ্নের ধরন কেমন হবে তা কেউ জানে না সেজন্য বলবো মেইনবই ভালোভাবে পড়তে হবে যাতে টপিকের বেসিক জানা থাকে। কারণ বেসিক যাদের ভালো তারাই কেবল চান্স পায়।
সবশেষে তাহমিদ হাসান বলেন, এই নতুন নিয়ম নিয়ে আসলেই অনেক প্রশ্নের উত্থান ঘটছে। আর নতুন কোন নিয়ম আসলে তাতে প্রশ্নের উত্থান ঘটবে এটাই স্বাভাবিক। শিক্ষার্থীরা তাদের নিজের প্রতি দৃঢ় বিশ্বাস ও দৃঢ় মনোবল নিয়ে পড়াশোনা পরীক্ষা পর্যন্ত চালিয়ে যায় তাহলে অবশ্যই এই নতুন নিয়মের ভর্তি পরীক্ষায় চান্স পাবে এবং আশা করি এ বিষয় নিয়ে যারা কাজ করছেন তারা পরিশেষে এক স্বচ্ছ ও শিক্ষার্থী বান্ধব নিয়ম তৈরি করতে সক্ষম হবেন।