আপনার রাশিফল

মুহম্মদ আনিসুল হক

১৬ আগস্ট ২০২১ খ্রিষ্টাব্দ, সোমবার

আজ ১ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ এবং ৬ মহরম ১৪৪৩ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৩৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৩১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৭। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: রবি ও নেপচুন। আপনার শুভ সংখ্যা: ১ ও ৭। শুভ বার: রবি ও সোম। শুভ রত্ন: রুবী ও এমিথিস্ট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। রিপুকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে। ব্যবসাক্ষেত্রে কোনো রকম ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন।                

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রি-বাণিজ্যে লাভযোগ আছে। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। আপনজন কেউ শত্রুতা করতে পারে। বিবাদ এড়িয়ে চলুন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

অসুস্থবোধ করতে পারেন। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না। শত্রুপক্ষের তত্পরতা বাড়তে পারে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

ধর্মীয় কাজে আনন্দ পাবেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। মনের মানুষকে মনের কথা স্পষ্ট করে বলুন। অন্যথায় সুযোগ হাতছাড়া হতে পারে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের প্রতি যত্নবান হওয়ার চেষ্টা করুন। চলাফেরায় সতর্কতা অবলম্বন করুন। আবেগ সংযত রাখুন। বিলাসদ্রব্য ক্রয় করতে পারেন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

আত্মীয়দের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগে সুফল পাবেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা নিন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

বাড়িতে অতিথি সমাগম হতে পারে। অতিথি আপ্যায়নে ব্যয় বাড়তে পারে। অধীনস্থদের কাজে লাগাতে চেষ্টা করুন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করুন। পড়াশোনায় আনন্দ পাবেন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করার চেষ্টা করুন। ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পেতে পারেন। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। মামলা-মোকদ্দমা এড়িয়ে চলুন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

আর্থিক দিক ভালো যেতে পারে। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। কোনো আশা পূরণ হতে পারে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। কর্মস্থলে সিনিয়রদের পরামর্শ অনুযায়ী চলুন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সামাজিক কাজে অংশ নিতে পারেন। সুনাম ও মর্যাদা বাড়তে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। জীবন ও জগত্ সম্পর্কে নতুন কোনো ধারণা পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন।