সড়ক না চষা খেত!

বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা

উপজেলার গারুড়িয়া ইউনিয়নের ডিংগারহাট-খয়রাবাদ বাজার পর্যন্ত এলজিইডির প্রায় চার কিলোমিটার সড়ক কাদামাটিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ সড়কে চলাচলকারী ব্যবসায়ী আল-আমিন খন্দকার বলেন, বৃষ্টির মৌসুমে সম্পূর্ণ সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে যায়। অটোচালক হায়দার আলী বলেন, বিকল্প পথ না থাকায় দুর্ঘটনার ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হচ্ছে। গারুড়িয়া ইউপি চেয়ারম্যান এস এম কাইউম খান বলেন, সড়কটির কার্পেটিংয়ের কাজের কার্যক্রমও শুরু হয়েছে। এলজিইডি উপজেলা প্রকৌশলী আবুল খায়ের মিয়া বলেন, সড়কটির কাজ চলমান রয়েছে। তবে নানা সমস্যায় কাজের গতি কম।