সিংড়া (নাটোর) সংবাদদাতা
বোরো ধান আবাদের পর আমন ধান রোপণ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সিংড়ার কৃষকরা। তবে আমন ধান রোপণের জন্য উত্পাদন খরচও বাড়ছে কৃষকদের। উপজেলার শেরকোল ইউনিয়নের ভাগনাগরকান্দী গ্রামের কৃষক খলিল সরদার, সাগর আলী ও বাবুল হোসেন জানান, শ্রাবণ মাসের শুরুতে তেমন বৃষ্টি না হলেও কৃষকরা সেচের পানি দিয়ে তাদের উঁচু জমিগুলো আগেই রোপণ শেষ করেছে। বর্তমানে নিচু জমিগুলোতেও পানি শুকিয়ে যাওয়ায় কৃষকরা তড়িঘড়ি শুরু করেছে আমন চাষে। উপজেলা কৃষি কর্মকর্তা সেলিম রেজা জানান, শ্রাবণ মাসের মধ্যে রোপা লাগানোর কাজ শেষ করতে পারলে আমন আবাদের জন্য ভালো।