জাতীয় শোক দিবসে বেসিক ব্যাংকের শ্রদ্ধা

 

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকীতে গতকাল রবিবার রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় বেসিক ব্যাংক পরিচালনা পর্ষদের পরিচালক মো. রাজীব পারভেজ, ড. মো. আবদুল খালেক খান এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. আনিসুর রহমান, মহাব্যবস্থাপকবৃন্দ, ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে বেসিক ব্যাংকের পক্ষ থেকে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। ব্যাংকের টুঙ্গিপাড়া শাখার ব্যবস্থাপকের নেতৃত্বে সব কর্মকর্তা-কর্মচারী শ্রদ্ধা নিবেদন করেন। —প্রেস বিজ্ঞপ্তি