১১০৫ জন অসহায়কে মানবিক সহায়তা দিল গুইমারা রিজিয়নের সেনাবাহিনী

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ২৪ পদাতিক ডিভিশনের  গুইমারা  রিজিয়নের আওতাধীন ১ হাজার ১০৫ জন স্থানীয় দরিদ্র অসহায় মানুষকে  মানবিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। রবিবার সকালে গুইমারা সরকারি কলেজ মাঠ, মাটিরাঙ্গা কলেজ মাঠ, সিন্দুকছড়ি স্কুল মাঠ ও লক্ষীছড়ি স্কুল মাঠে মানবিক সহায়তা প্রদান করেন ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের  রিজিয়ন কমান্ডার  ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি। এছাড়া, লেডিস ক্লাব, গুইমারা রিজিয়নের পক্ষ থেকে শহিদ লেঃ মুশফিক স্কুল মাঠে ১০০ জন অসহায় পাহাড়ি ও বাঙালি মহিলাকে মানবিক সহায়তা প্রদান করা হয়। গুইমারা রিজিয়নের লেডিস ক্লাব ও সেপকসের সহ-সভানেত্রী  মাহফুজা রহমান এ মানবিক সহায়তা প্রদান করেন।