বরিশালে ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু

বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। করোনা শনাক্ত হয়ে পাঁচ জন ও উপসর্গ নিয়ে ৯ জন মারা গেছেন। এদের মধ্যে ১০ জন বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চি?কিত্সা নিচ্ছিলেন। রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা ৫৯৫ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক বাসুদেব কুমার দাস জানান, ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ৩৯৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে বরিশালে শনাক্তের সংখ্যা ১৫৯, পটুয়াখালীতে ৬৮, ভোলায় ৮৫, পিরোজপুরে ৩৩, বরগুনায় ৩০ ও ঝালকাঠিতে ১৮ জন। বরিশাল বিভাগে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৪১ হাজার ১৫৫ জন।

এদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩০০ শয্যার ক?রোনা ইউনিটে রবিবার সকাল পর্যন্ত ১৬৬ জন ভ?র্তি রয়েছেন। যার ম?ধ্যে ৪৫ জনের করোনা প?জিটিভ। ২৪ ঘণ্টায় এ ইউনিটে ২৫ জন নতুন রোগী ভ?র্তি হয়েছেন।