বিসিএস একাডেমির বঙ্গবন্ধু ও স্বাধীনতা শীর্ষক আলোচনা

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে ১৫ আগস্ট সকাল ১০টায় ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি, মুখ্য আলোচক ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম এবং বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর (সচিব) মো. মনজুর হোসেন এবং সভাপতিত্ব করেন বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) মোমিনুর রশিদ আমিন। আলোচনাসভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্মসচিব ও উপসচিবগণ, মন্ত্রণালয়ের অধীন দপ্তর/সংস্থাসমূহের প্রধান বিয়াম-এর মহাপরিচালক, মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক, পরিবহন পুলের কমিশনার, সরকারি কর্মচারী হাসপাতালের পরিচালকসহ সরকারি সংস্থাসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিসিএস প্রশাসন একাডেমির অনুষদবর্গ উপস্থিত ছিলেন।