ফোনে আড়িপাতা রোধে রিট শুনানি ২ সপ্তাহ পর

ফোনে আড়িপাতা বন্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানি আগামী ২ সপ্তাহ পর শুনানি হবে। রাষ্ট্রপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে আজ সোমবার (১৬ আগস্ট) এ আদেশ দেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো.মোস্তাফিজুর রহমানের ভার্চ্যুয়াল বেঞ্চ।
 
আদালতে আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। পরে অ্যাডভোকেট মো. শিশির মনির, আড়িপাতার রিট শুনানিতে অ্যাটর্নি জেনারেল থাকবেন বলে রাষ্ট্র পক্ষ সময় চাওয়ায় দুই সপ্তাহ সময় দিয়েছেন হাইকোর্ট।

এর আগে, ১০ আগস্ট মঙ্গলবার সুপ্রিম কোর্টের ১০ আইনজীবীর পক্ষে অ্যাডভোকেট শিশির মনির এ রিট দায়ের করেন।

ইত্তেফাক/কেকে