ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

জামালপুরের ইসলামপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজ সোমবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ফেলু মন্ডল (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

স্থানীয় সূত্র জানায়, গরুকে ঘাস খাওয়াতে নিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে থাকা মুরগীর খামারে থাকা বিদ্যুতের ঝুলন্ত তার শরীরে জড়িয়ে পড়ে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদা রহমান তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ফেলু মন্ডল উপজেলার সদর ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামের মৃত মইজ উদ্দিনের ছেলে।

ইত্তেফাক/এনএসএন