জেসিআই ঢাকা আপটাউন সম্প্রতি রাজধানীর বনানী ক্লাবে দলগত দক্ষতা বিকাশে পেশাজীবীদের নিয়ে কর্মশালার আয়োজন করে।
দলগত কাজের মাধ্যমে কীভাবে ব্যক্তির দক্ষতা বাড়ানো যায় এসব বিষয় সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়। নানা প্রায়োগিক বিষয় আলোচনা করা হয় এই কর্মশালাতে। নিজের কর্মক্ষতা বাড়িয়ে কীভাবে একজন পরিকল্পনা থেকে শুরু করে সকল বিষয়ে দক্ষতা অর্জন করতে পারেন সে বিষয়ে সার্বিক ধারণা দেওয়া হয় অংশগ্রহণকারীদের।
কর্মশালায় অংশগ্রহণ করেন বিভিন্ন কর্পোরেটপ্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিসহ বিভিন্ন পেশাজীবী। অনুষ্ঠানটির স্পন্সর হিসেবে যুক্ত ছিলো সেলট্রন ইলেক্ট্রা ম্যানুফ্যাকচারিং সার্ভিসেস। প্রতিষ্ঠানটির ডিজিটাল মার্কেটিং কো-অর্ডিনেটর জাহিদ হোসেন রনি এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
জেসিআই ঢাকা আপটাউনের স্থানীয় অধ্যায়ের সভাপতি সিনেটর রেজওয়ানুর রহমান আনুষ্ঠানিকভাবে কর্মশালার সূচনা করেন। কর্মশালাটি পরিচালনা করেন পেশাদার প্রশিক্ষক ইমরান নেওয়াজ খুরশিদ। কর্মশালার মডারেটর ছিলেন নাইমুল কাদের।
ইত্তেফাক/এসজেড