বিনোদন রিপোর্ট
মাকে হারিয়ে শোকাতুর জনপ্রিয় অভিনেতা সাজু খাদম। শিল্পী’র মা তহুরুন্নেসা আর নেই। গত ১৫ আগস্ট বেলা সাড়ে ১২টায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। অভিনেতার মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে অভিনয় শিল্পী সংঘ। জানা গেছে, অভিনেতা সাজুর মা করোনায় আক্রান্ত ছিলেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর।
অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম জানান, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তহুরুন্নেসা। সর্বশেষ তিনি করোনায় আক্রান্ত হন। শারীরিক অবস্থা খারাপ হলে রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। নির্মাতা সকাল আহমেদ বলেন, ‘মায়ের মৃত্যু সংবাদে কোনো সান্তনা হয় না। তবু সাজুকে ফোন দিতে সে মায়ের স্মৃতিচারণ করতে করতে গলা ধরে আসছিল, এক পর্যায়ে কাঁদতে কাঁদতে ফোনটা রেখে দিল। মায়ের আত্মার মাগফেরাত কামনা করছি।’