ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা
ঝিনাইগাতী উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের ঘাগড়া কবিরাজপাড়া-পুটলপাড়া সড়কের মালিঝি নদীর ওপর নির্মিত কাঠের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন ১৫ গ্রামের হাজারো মানুষ। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। স্থানীয় ইয়াদ আলী, নুর মোহাম্মদসহ একাধিক বাসিন্দা জানান, ২০০৭ সালে এখানে এলজিইডি একটি ব্রিজ নির্মাণ করলেও তা ১৫ দিনের মধ্যেই বিধ্বস্ত হয়। পরে সেখানে কাঠের সাঁকোটি নির্মাণ করা হয়। হাতিবান্ধা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলী আকবর বলেন, একযুগের বেশি সময় পার হলেও ঐ স্থানে ব্রিজ নির্মাণ হয়নি। উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক বলেন, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।